বাণিজ্য নগরী মুম্বই বিদ্যুতহীন হয়ে পড়েছে - The News Lion

বাণিজ্য নগরী মুম্বই বিদ্যুতহীন হয়ে পড়েছে



দি নিউজ লায়ন ;  সোমবার সকাল থেকে বাণিজ্য নগরী মুম্বই বিদ্যুতহীন হয়ে পড়েছে। এদিন শহরের বিদ্যুতের গ্রিড ব্যর্থতার কারণে সকাল ৯টা ৫০ মিনিট থেকে গোটা শহর কার্যত অচল হয়ে পড়ে। ইলেকট্রিক সাপ্লাই বিভাগ থেকে জানানো হয়েছে যে টাটার ইলেকট্রিক সাপ্লাই ব্যাহত হওয়ার কারণেই এই বিপর্যয়।  


মুম্বই, নবি মুম্বই, থানে সহ মুম্বইয়ের মেট্রোপলিটন অঞ্চলগুলিতে এর প্রভাব পড়েছে। বিদ্যুত বিপর্যয়ের ফলে শহরতলি ট্রেন পরিষেবা স্তব্ধ হয়ে পড়েছে। বিদ্যুত না থাকার কারণে মধ্য ও পশ্চিম রেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এছাড়াও সকাল ১০টা ০৫ মিনিট থেকে সেন্ট্রাল রেলওয়েতেও পরিষেবা বন্ধ রয়েছে। যার জেরে নাস্তানাবুদ হতে হচ্ছে নিত্য যাত্রীদের। 


সূত্রের খবর, একাধিক ট্রিপিং লাইন ও ট্রান্সফর্মার (কালওয়া-পদজে ও খারঘর) মুম্বইয়ের সিস্টেমে প্রভাব ফেলেছে। যদিও এখনও জানা যায়নি যে কখন বিদ্যুতের লাইন আসবে, কাজ চলছে জোরকদমে।  মুম্বইয়ের অধিকাংশ এলাকার বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা আদানি ইলেকট্রিসিটি মুম্বই লিমিটেড (এইএমএল) জানিয়েছে, ‘খুব বড় ধরনের পাওয়ার গ্রিডের ত্রুটি ধরা পড়েছে, যে কারণে মুম্বইয়ের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।'


আদানির পক্ষ থেকে এও বলা হয়, ‘এইএমএল দাহানু জেনারেশেনর মাধ্যমে প্রায় ৩৮৫ মেগা ওয়াট বিদ্যুৎ জরুরি পরিষেবা হিসাবে বর্তমানে মুম্বইতে সরবরাহ করা হয়েছে। আমাদের কর্মীরা প্রভাবিত এলাকাগুলিতে দ্রুত কাজ করে বিদ্যুৎ সংযোগ করার চেষ্টা করছে। আমরা এই আকস্মিক বিপর্যয়ের জন্য দুঃখিত।'  


অন্যদিকে মুম্বইয়ের বাইরে থেকে আসা ট্রেনগুলির ওপরও্এর প্রভাব পড়েছে। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন।  বিএমসির পক্ষ থেকেও টুইট করে এর জন্য ক্ষমা চাওয়া হয়েছে।  রাজ্যের বিদ্যুত মন্ত্রী নীতিন রাউত জানিয়েছেন যে ৪০০ কেভি কালওয়া-পদজে জিআইএস সেন্টারে মহারাষ্ট্র ইলেকট্রিসিটি ট্রান্সমিশন সংস্থা কাজ করছে। কিছুক্ষণের মধ্যেই বিদ্যুত সংযোগ চলে আসবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.